শশা উৎপাদনে সফলতার মুখ দেখেছে গুরুদাসপুরের কৃষক !
ডায়নোসর নিয়ে কিছু তথ্য

ধারণা করা হয়, ৬৬ মিলিয়ন বছর আগে অন্তত ১০ কিলোমিটার আকৃতির গ্রহাণুর আঘাতে পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়।
কিন্তু যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ রিডিং এর বিজ্ঞানীরা ডাইনোসরের ফসিলের পরীক্ষা-নিরীক্ষা করে বলছেন, এর অনেক আগে থেকেই এই বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। গ্রহাণুর আঘাতে সেটি শেষ হয় মাত্র।
পরিবর্তিত পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নিতে না পারার কারণেই ডাইনোসর বিলুপ্ত হয়ে যাচ্ছিল বলে তারা মনে করেন।
নতুন এই তথ্য অনুযায়ী, প্রায় ১২০ মিলিয়ন বছর আগেই ডাইনোসরের বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়।
বিজ্ঞানীদের একজন ড. মানাবু সাকামোটো বলছেন, ”এই ফলাফল আমরা নিজেরাই আশা করিনি। উল্কাপাত বা গ্রহাণুর আঘাতে তারা শেষ পর্যন্ত বিলুপ্ত হয়ে গেলেও, এই বিলুপ্তির প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই।”
বিজ্ঞানীরা বলছেন, ২৩০ বছর আগে যখন ডাইনোসরের জন্ম হয়, তখন পৃথিবী ছিল উষ্ণ। কিন্তু দিনে দিনে পৃথিবী শীতল হয়ে আসতে শুরু করে। সমুদ্রের পানির সীমাও নেমে যেতে শুরু করে। এর ফলেই ডাইনোসর বিলুপ্ত হতে শুরু করে।
ডাইনোসরের সঙ্গে ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীর জন্ম অনেকটা একই সময়ে হলেও, ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণীরা শীতল পৃথিবীর সঙ্গে খাপ খাইয়ে নেয়।
চীন নিয়ে মজার তথ্য
আমাদের প্রতিবেশী দেশ চীন। আর এই চীন বিখ্যাত নানা কারনে। আমরা প্রত্যেকেই চীন সম্পর্কে অনেক তথ্য জানি। তারপরও এমন কিছু মজার তথ্য থেকে যায় যেগুলো আমাদের অনেকের কাছেই অজানা। জানা অজানার নেশা থেকে সৃষ্ট উম্মাদনা তাড়া করে আমাদের। তাই শুধু মাত্র ভয়ঙ্কর রহস্যময় পৃথিবী পাঠকদের জন্য আমরা নিয়ে আসলাম চীন সম্পর্কে ১১টি মজার তথ্য , যা আপনি জানেন না।
(১) সম্প্রতি চীনা কর্তৃপক্ষ অনেক যায়গায় পাহাড়ার জন্য কুকুরের পরিবর্তে রাজ হাঁস নিযুক্ত করেছে। কেননা রাজা হাঁস যাকে তাড়া করে সেই জানে এটার ক্ষীপ্রতা কেমন!
(২) প্রতিবছর চীনে এক কোটি ত্রিশ লাখ শিশু এবোর্শনের মাধ্যমে মেরে ফেলা হয়।
(৩) বেইজিং এ ট্রাফিক জ্যামে ক্ষতির পরিমান ১১.৩ বিলিয়ন ডলার।
(৪) বেইজিং এ বাতাস এতটাই দুষিত, যে প্রতিদিন ১ প্যাকেট সিগারেটের খেলে যে ক্ষতি হয়, বেইজিং এর বাতাসে একদিন শ্বাসপ্রশ্বাস নিলে সেই পরিমান ক্ষতি হয়।
(৫) আপনি জানেন কি? টয়লেট পেপার প্রথম চীনে আবিষ্কৃত হয়েছিলো শুধু মাত্র সে দেশের রাজা টয়লেটে ব্যবহার করবেন বলে।
(৬) ফরচুন কুকি যেটা আমরা মনে করি চীনে আবিষ্কৃত হয়েছিলো কিন্তু আসলে সেটা আবিষ্কৃত হয়েছে আমেরিকায়।
(৭) নাবালক ছেলেদের মুত্র দ্বারা সিদ্ধ করা ডিম খাওয়াকে পবিত্র কাজ মনে করা হয়।(৮) সামরিক বাহিনীর অফিসারদের কোর্টে পিন দেয়া থাকে, যাতে তারা দাড়ানোর সময় মনযোগ সহকারে দায়িত্ব পালন করে। সামান্য হেলে পরলেই বলি হয়ে যাবে!
(৯) তারা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের হাটার জন্য আলাদা লেন তৈরি করেছে।
(১০) তারা এলিস ইন ওয়ান্ডার ল্যান্ড মুভিটা নিষিদ্ধ করেছিলো এই কারনে যে, মুভিতে পশুপাখিরা মানুষের ভাষায় কথা বলতে পারে।
(১১) পুলিশদেরকে একটি নির্দিষ্ট উচ্চতায় হাত উচিয়ে রাখার ট্রেনিং দেয়া হয়। তাহলে বুঝুন আসল ডিউটির সময় একেকটা অফিসার কি রকম সিরিয়াস থাকে!
বলিউড তারকাদের ঘিরে এই আজব ঘটনাগুলি আপনি শুনেছেন কি! জানুন বিস্তারিত
প্রতিটি মানুষের জীবনেই কিছু অদ্ভুত না বলতে পারা ঘটনা থাকে। আর সেই ঘটনাই থেকে যায় স্মৃতি হয়ে। আর এই আজব ঘটনাগুলি যদি ফিল্মি তারকাদের নিয়ে হয়ে থাকে, তাহলে তো কৌতূহল থাকবেই। একনজরে দেখে নেওয়া যাক , বলিউড তারকাদের ঘিরে কিছু আজব ঘটনা।

শিল্পা শেট্টি
একই দিনে স্বামী ও স্ত্রীর জন্মদিন পালিত হলে তা কেমন হবে ! ভাবছেন এও সম্ভব? ঠিক এই ঘটনাই প্রতিবছরে শিল্পা শেট্টির জন্মদিনে ঘটে যায়। তাঁর স্বামী রাজ কুন্দ্রা ও শিল্পার জন্মদিন একই দিনে, ব্যাপারটা একটু আজব হলেও, সত্যি!

সলমন খান
রুমাল ব্যবহার নিয়ে ভীষণ সচেতন সলমন খান। এ কথাটি কি জানতেন ? সূত্রের দাবি, বিশেষ ব্র্যান্ডের মলমলের কাপড়ের রুমাল ছাড়া তিনি অন্য কোনও রুমালই ব্যবহার করেন না। মহিলাদের মধ্য়ে রুমাল নিয়ে এই সচেতনতা দেখা যায়, তবে সলমান রুমালকে এতটা গুরুত্ব দেন ভাবা যায় না।

অমিতাভ বচ্চন
আপনি কি জানেন, শুধু বাঁ হাত নয়, ডান হাতেও লিখতে পারেন বিগ বি অমিতাভ বচ্চন। তাঁর অভিনয় দক্ষতা তো সবাই জানেন, তবে তাঁর লেখার এই গুণ তাঁকে প্রকৃত অর্থেই 'সব্যসাচী' করে তুলেছে তাঁকে।

শাহরুখ খান
তিনি এখন কিং খান, তবে এই কিং হয়ে ওঠার আগে শাহরুখের জীবনের লড়াইটা অন্যরকম ছিল। নিজের রোজগারের প্রথম অর্জন করা টাকা দিয়ে তিনি চলে গিয়েছিলেন আগ্রায় , তাজমহল দেখতে। প্রথমন রোজগারের টাকা দিয়ে অনেকেরই অনেক রকমের শখ আহ্লাদ থাকে, কিন্তু শাহরুখ যে অন্য ঘরানার মানুষ , তা এই ঘটনাই বুঝিয়ে দেয়।

হৃতিক রোশন
ছোটবেলায় উচ্চারণের সমস্যা হত হৃতিকের। তাই স্কুলে বার বারই হেনস্থার শিকার হয়েছেন তিনি। কিন্তু এরপর যেভাবে তিনি নিজেকে গড়ে তোলেন , তাজ্জব হয়ে যেতে হয় তাঁর সহপাঠীদের। এটা নিঃসন্দেহে হৃতিকের জীবনের অন্যতম এক বড়া লড়াই জিতে নেওয়ার ঘটনা।

রণবীর কাপুর
এখনও পর্যন্ত নিজের অর্জিত আয়ের সমস্ত টাকা পয়সা রণবীর কাপুর রেখেদেন তাঁর মা বাবার কাছে। রণবীরের টাকা পয়সা সংক্রান্ত বিষয় দেখভাল করেন নীতু ও ঋষি কাপুর। রণবীর নিজেই একসময়ে জানিয়েছেন, টাকা নেওয়ার হলে তিনি মা বাবার কাছ থেকে চেয়ে নেন।

করিনা কাপুর
যাঁর রূপ সৌন্দর্যে মাত গোটা দেশ, সেই সুন্দরী করিনা নাকি দাঁত দিয়ে নোখ কেটে নোখের সৌন্দর্য শেষ করে ফেলেন। এহেন সুন্দরীর এই বৈশিষ্টটি নিজেই ফাঁস করেছেন করিনা!

ঐশ্বর্য রাই
তখনও তিনি মিস ওয়ার্ল্ড হয়ে ওঠেননি। বলিউডে পা রাখা তো দূরের কথা!..
সিনেমায় অভিনয়ের আগে ঐশ্বর্য রাই সিরিয়ালের ডাবিং এর কাজ করতেন । এরপর তিনি কী হয়ে উঠেছেন তা তো গোটাটাই ইতিহাস।
